আরও কম দামে বাজারে এসেছে স্বপ্নের বাইক Yamaha R15 V4 15cc বা ইয়ামাহা আর১৫ এর নতুন মডেল। এই বাইকটিকে স্বপ্নের মতো বলা হচ্ছে কারণ হল এর কোয়ালিটি। এত চোখ ধাঁধানো স্টাইলিশ ডিজাইন হয়তো আপনিও আগে দেখেননি। শুধু তাই নয়, এই বাইকটির মাইলেজ, ইঞ্জিন, সবটাই অসাধারণ। এই বাইকটি শুধুমাত্র ছেলেদের নয় মেয়েদেরও মন দখল করে নিচ্ছে। ভারতে রীতিমতো সস্তার অফারে বাইকটি বিক্রি হচ্ছে। আসুন ক্লিক করে বিস্তারিত দেখে নেওয়া যাক।
Yamaha R15 V4 155cc Bike Review
আপনি কি নতুন বাইক কিনবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য সেরা চয়েস হতে পারে এই Yamaha R15 v4. এখন আপনার মনে হতেই পারে, কেন বলা হচ্ছে এই বাইকটিকেই অন্যতম সেরা চয়েস? তার প্রধান কারণ হলো এর ফিচার গুলি। এই বাইকটি যেন ক্রমশ মেয়েদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। বাইকটির শক্তিশালী ইঞ্জিন তরুণদের আকৃষ্ট করছে। কলেজ পড়ুয়া থেকে রাইডাররা এই বাইকটি কিনতে পছন্দ করছেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক কেন Yamaha V4 R15 সবার প্রথম পছন্দ হয়ে উঠছে।
Yamaha R15 বাইকটির বিশেষত্ব
Yamaha R15 V4 বাইকটির একাধিক বিশেষত্ব রয়েছে। এই কোম্পানিটি একসঙ্গে অনেকগুলি বৈশিষ্ট্যযুক্ত বাইক বাজারে লঞ্চ করেছে। কিন্তু তার মধ্যে এই বাইকটি বিশেষ করে কেন নজর কাড়ছে? তার প্রধান কারণ ফিচারগুলি। এতে থাকা LED হেডলাইট, বাইকটির স্পোর্টি বডি ডিজাইন, এরোডাইনামিক আকৃতি বাইকটিকে দারুনভাবে আকর্ষণীয় করে তুলেছে।
Yamaha R15 V4 এর ফিচার্স
Yamaha V4 R15 155cc বাইকটির আকর্ষণীয় ফিচারগুলির মধ্যে অন্যতম হলো নতুন LED DRL এবং হেডলাইট যা রাতের দৃষ্টিশক্তিকে উন্নত করে। এই বাইকটির তীক্ষ্ণ বডি লাইন যা বাইকটিকে রেসিং অনুভূতি দিয়ে থাকে। বাইকটি পাওয়া যাচ্ছে, চারটি নতুন রঙের বিকল্পে। সেগুলি হল রেসিং ব্লু, মেটালিক রেড, ডার্ক নাইট, ইনটেনস ব্ল্যাক। এক কথায় বলতে গেলে এই বাইকটি যেন স্পোর্টস বাইকের মতো ফিনিশ যুক্ত লুক দিচ্ছে।
Yamaha R15 V4 155cc এর ইঞ্জিন
Yamaha R15 বাইকটিতে রয়েছে একটি 155cc লিকুইড-কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনটি মূলত VVA প্রযুক্তির সাথে আসে। যার কারণে ইঞ্জিনটি সমস্ত রেঞ্জে দুর্দান্তভাবে কাজ করে। ইয়াহামা আর১৫ এই বাইকটির ইঞ্জিন ১৫৫ সিসি, ৪-স্ট্রোক, SOHC, লিকুইড-কুলড যুক্ত। এর শক্তি ১৮.৪পিএস @ ১০,০০০আরপিএম, টর্ক: ১৪.২Nm @ ৭,৫০০rpm আর ট্রান্সমিশন: ৬-স্পিড গিয়ারবক্স যুক্ত। এই বাইকটির মাইলেজ: প্রায় ৫০-৫৫ কিলোমিটার প্রতি লিটার (হাইওয়ে এবং সিটি মিক্স).
Yamaha V4 R15 বাইকটির অন্যান্য বৈশিষ্ট্য
Yamaha R15 বাইকটি ডুয়াল চ্যানেল ABS – ভালো ব্রেকিং এর জন্য দারুন ভালো। এই বাইকে ব্যবহার করা হয়েছে স্লিপার ক্লাচ, ব্যবহার করা হয়েছে এলসিডি ডিজিটাল মিটার। এতে মোবাইল কানেক্টিভিটি (Y-Connect অ্যাপ)। অর্থাৎ আপনার ফোন থেকে বাইক ট্র্যাক করা যাবে। এছাড়া ব্যবহার করা হয়েছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ আরোহীর নিরাপত্তার জন্য।
Yamaha R15 V4 On Road Price in Kolkata
এতক্ষণ অবধি বাইকটির বিভিন্ন বৈশিষ্ট্য আপনি দেখলেন। এবার জেনে নেওয়া দরকার বাইকটির দাম কত। Yamaha R15 এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ₹1.82 লক্ষ টাকা থেকে। তবে গ্রাহক চাইলে ইএমআইতেও কিনতে পারবেন। EMI-তে কিনতে চাইলে বাইকটি ₹8,000-₹10,000 ডাউন পেমেন্ট অথবা ₹3,500-₹4,200 মাসিক EMI-তে পাওয়া যাচ্ছে।
উপসংহার
নিশ্চয়ই বাইকের ফিচারগুলি দেখে আপনিও বাইকটি কিনতে চাইছেন। অনেকের কাছেই এই বাইকটি স্বপ্নের বাইক হয়ে উঠেছে। বিশেষ করে বাইকপ্রেমী ও রাইডারদের কাছে। এরকম দুর্ধর্ষ লুকের স্পোটিং বাইক কে না চাইবে বলুন তো! তাহলে আর দেরি না করে চটপট আপনার নিকটস্থ শোরুমে গিয়ে দেখে আসুন, এবং পছন্দ হলে কিনে নিন।



