লঞ্চ হল শাওমির নতুন Xiaomi 15S Pro স্মার্টফোন. 512 GB, 6100 mAh ব্যাটারি, 50 MP ক্যামেরা, দাম কত?

xiaomi 15s pro price specifications

টেকনোলজির বাজারে ঝড় তুলতে শাওমি লঞ্চ করল নতুন Xiaomi 15S Pro স্মার্টফোন। যার ক্যামেরা, স্টোরেজ, ব্যাটারি সবটাই আকর্ষণীয়। তাই যদি আপনার নতুন ফোন কেনার পরিকল্পনা থাকে তাহলে আর দ্বিতীয় কিছু চিন্তা না করে নতুন এই স্মার্টফোনকে আপন করে নিতেই পারেন। তবে তার আগে এই স্মার্টফোনের ফিচারগুলি দেখে নিন। আজকের প্রতিবেদনে সেটাই উল্লেখ করা হলো।

Xiaomi 15S Pro Smartphone

বাজারে এসেছে শাওমীর নতুন ব্র্যান্ড নিউ ফোন। যার দুর্ধর্ষ ক্যামেরা দেখে অবাক হবেন আপনিও। শুধু তাই নয়। ব্যবহারকারীদের প্রয়োজনে উন্নত স্টোরেজ দেওয়া হচ্ছে যাতে আপনার যত ইচ্ছে ছবি ভিডিও তুলতে পারেন। ফোনটার ডিসপ্লেও এমন যা ব্যবহারকারীকে সুবিধা দেবে। কোম্পানি যুক্ত করেছে Xiaomi 15S Pro কোয়ালকম বা মিডিয়াটেকের পরিবর্তে সংস্থার নিজস্ব প্রসেসর।আসুন এই ফোনটির বিষয়ে আরো ডিটেলস জেনে নেওয়া যাক।

Xiaomi 15S Pro এর ক্যামেরা

আপনি যদি ফটোগ্রাফি লাভার হন, তাহলে এই ফোনটি আপনার জন্য বেস্ট। Xiaomi 15S Pro ফোনে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা আর সেটআপ। এই ফোনে আপনি পাচ্ছেন ঝকঝকে ৫০ MP -এর লাইট ফিউশন ৯০০ সেন্সর আর (এফ/১.৪৪ অ্যাপারচার, হাইপার OIS), এছাড়া ফোনে ব্যবহৃত হয়েছে 50 MP ১১৫° আলট্রা-ওয়াইড ক্যামেরা (Samsung S5KJN1) সেন্সর, পাচ্ছেন ৫০ মেগাপিক্সেলের ৫এক্স টেলিফটো (Sony IMX858, ৩০ সেমি টেলিম্যাক্রো) সেন্সর। আপনি অবাক হবেন শুনলে যে, ক্যামেরাগুলো 8K ভিডিও রেকর্ড করতে পারে। স্মার্টফোনটিতে সেলফির জন্য ৩২ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

Xiaomi 15S Pro এর স্টোরেজ

শাওমির নতুন ফোনটিতে ব্যবহার করা হয় ১৫এস প্রো হল সংস্থার ইন হাউস XRING 01 10-কোর ৩ এনএম চিপসেট। আপনি এই স্মার্টফোনে পাচ্ছেন ডিভাইসটি ১৬ জিবি LPDDR5x র‌্যাম আর সঙ্গে ১ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ মিলবে।

আরও পড়ুন: জলের দামে দুর্দান্ত 5G স্মার্টফোন লঞ্চ করলো Vivo. পাবেন 256GB‌ স্টোরেজ, 12GB Ram ও 100W সুপার ফাস্ট চার্জিং সুবিধা

Xiaomi 15S Pro-এর ডিসপ্লে

শাওমির নতুন ১৫এস প্রো ফোনে আপনি পেয়ে যাচ্ছেন ৬.৭৩ ইঞ্চি OLED LTPO ডিসপ্লে। ফোনের এই ডিসপ্লেটি ২০০০ নিটস পিক ব্রাইটনেস, আর সঙ্গে এইচডিআর ১০ প্লাস ও ডলবি ভিশনকেও সাপোর্ট করে। ফোনের ডিসপ্লের সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হয়েছে এক্সট্রা সিরামিক গ্লাস প্রোটেকশন ২.০. যার দ্বারা ফোনটি স্ক্র্যাচ এবং ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

Xiaomi 15S Pro এর ব্যাটারি

Xiaomi 15S প্রো ফোনটি আপনাকে শক্তিশালী ব্যাটারি দিচ্ছে। অর্থাৎ আপনি এই ফোনটি এক টানা দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন। শাওমির ফোনে ব্যবহার করা হয়েছে ৬১০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। এই ব্যাটারিটি ৯০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং দিচ্ছে, আর সঙ্গে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং, ম্যাগনেটিক চার্জিং সাপোর্ট করে।

Xiaomi 15S Pro এর অন্যান্য বৈশিষ্ট্য

Xiaomi 15S Pro ফোনটিতে আরো বেশ কিছু উন্নত বৈশিষ্ট্য অ্যাড করা হয়েছে। যার মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য এই ফোনে ব্যবহৃত হওয়া ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার। এর পাশাপাশি, ইনফ্রারেড সেন্সর, ইউএসবি টাইপ সি অডিও পোর্ট, আর ডলবি অ্যাটমস সাপোর্টসহ স্টেরিও স্পিকারও ব্যবহার হয়েছে।

Xiaomi 15S Pro এর দাম কত?

এবার আসা যাক আসল কথায়। Xiaomi 15S Pro ফোনটির দাম কত? ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ৬৫,৬১০ টাকা। আর ১৬ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ৭১,৫৮০ টাকা।

আরও পড়ুন: AC কিনতে টাকা দিচ্ছে সরকার। কিভাবে আবেদন করবেন?

উপসংহার

এটি আপাতত চীনে লঞ্চ হয়েছে। খুব তাড়াতাড়ি ভারতে আসবে। আর মনে করা হচ্ছে এটি ভারতে লঞ্চ হলে স্মার্টফোনের বাজারে দারুন কম্পিটিশন তৈরি করবে। একাধিক ফেসিলিটি-সহ স্মার্টফোনটি কিনতে চাইবেন অনেকেই। ফোনের ডিস্কাউন্ট পেতে এখানে ক্লিক করুন।

Scroll to Top