ভারতের বাজারে লঞ্চ হল Honda Activa 6G Scooty. যার দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এবং সাথে থাকছে একগুচ্ছ দুর্দান্ত ফিচার। তাই আপনি যদি নতুন স্কুটি কিনবেন বলে ভেবে থাকেন তাহলে আর বিন্দুমাত্র চিন্তা না করে বেছে নিন এই স্কুটি। এতে এমন কিছু ফিচার আপনি পাবেন নিঃসন্দেহে সেগুলি অবাক করবে আপনাকেও। আসুন তবে এই বিষয়ে বিস্তারিত দেখে নেওয়া যাক।
Honda Activa 6G Scooty
নতুন Activa 6G প্রিমিয়াম এমন ফিচার দিচ্ছে, যে প্রত্যেক গ্রাহক এই স্কুটিটির ক্ষেত্রে আগ্রহী হবেন। স্কুটিতে রয়েছে 3D Activa প্রিমিয়াম লোগো। সাজানো হয়েছে সোনালি গার্নিশ দিয়ে, স্কুটির সিটটি বাদামী বর্ণের, অভ্যন্তরীণ প্যানেল সোনালি অ্যালয় হুইল যুক্ত। তিনটি রঙে যেমন Mat Sangria Red Metallic, Mat Marshal Green Metallic এবং Pearl Siren Blue তে পাওয়া যাচ্ছে স্কুটিটি।
Honda Activa 6G Scooty Features
Honda Activa 6G প্রিমিয়াম সংস্করণ স্কুটিতে ব্যবহার হয়েছে 109.51cc, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন। এটি কাজ করে নিয়মিত ভেরিয়েন্টে। এই স্কুটিটির মোটরটি মূলত 8,000 RPM-এ 7.68 bhp শক্তি এবং 5,500 RPM-এ 8.84 Nm সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে। এর ইঞ্জিনটি একটি CVT-এর সাথে যুক্ত।
Honda Activa 6G প্রিমিয়াম স্কুটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক আর পিছনের দিকে ব্যবহৃত করা হয়েছে 3-স্টেপ অ্যাডজাস্টেবল স্প্রিং-লোডেড শক অ্যাবজর্বার। এছাড়া, ব্রেকিং ডিউটির জন্য, এই গিয়ারলেস স্কুটারটির উভয় প্রান্তে রয়েছে CBS সহ ড্রাম ব্রেক। এটি চলে মূলত স্টিলের চাকায়। Activa 6G-তে সম্পূর্ণ LED লাইটিং সিস্টেম, এতে রাখা হয়েছে অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ইত্যাদি।
Honda Activa 6G Scooty এর দাম কত?
Honda Activa 6G প্রিমিয়াম সংস্করণের দাম রাখা হয়েছে ৭৫,৪০০ টাকা। এটি এক্স-শোরুম প্রাইস। সূত্রের খবর, রাজধানীর শো রুমে Honda এর Activa 6G রেঞ্জের দাম বর্তমানে ৭২,৪০০ টাকা থেকে ৭৫,৪০০ টাকা পর্যন্ত, এটি একপ্রকার প্রতিযোগিতা ছুঁড়ে দিচ্ছে অন্যান্য স্কুটার কোম্পানি TVS Jupiter, Honda Dio , Hero Maestro Edge ইত্যাদির দিকে।
উপসংহার
তাই আপনি যদি নতুন স্কুটার কিনবেন বলে ভেবে থাকেন, তাহলে হন্ডার এই নতুন স্কুটার আপনার জন্য অবশ্যই একটি ভালো চয়েস। এর দামের হেরফের ও অন্যান্য ফিচার সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে অনলাইন ওয়েবসাইট বা ডাইরেক্ট শোরুমে গিয়ে দেখে আসতে পারেন।



