বাজারে এলো Maruti Ertiga 2025 মডেল। ভারতের সেরা ৭ সিটার গাড়ী। মাইলেজ, ফিচার্স ও অনরোড প্রাইস জেনে নিন

Maruti Ertiga 2025 (মারুতি আরটিকা)

৭ সিটের নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন? আপনার তালিকায় জলদি যুক্ত করে নিন মারুতি আরটিকা তথা Maruti Ertiga 2025 মডেলের গাড়িটি. মারুতি সুজুকির এই সেভেন সিটের গাড়িটি লঞ্চ করার পর থেকেই লাফিয়ে বেড়েছে এর জনপ্রিয়তা। একজন ক্রেতার নতুন গাড়ির ক্ষেত্রে ঠিক যা যা প্রয়োজন মোটামুটি সবটাই অন্তর্ভুক্ত করা হয়েছে এই গাড়িটিতে। ১.৫ লিটারের পেট্রোল ইঞ্জিন, 27KM/L মাইলেজ যুক্ত এই গাড়িটি ‌নিঃসন্দেহে আকর্ষণীয়।

7 Seater Maruti Maruti Ertiga 2025 In India 

মারুতি ভারতীয় গ্রাহকদের জন্য এখনো পর্যন্ত একাধিক দুর্ধর্ষ গাড়ি লঞ্চ করেছে। এগুলি এই দেশের মানুষদের জন্য একদিকে যেমন বাজেট ফ্রেন্ডলি ঠিক তেমনভাবেই আরামদায়ক। আর ভারতের রাস্তাঘাটে চলাচলের জন্য তো পারফেক্ট। তবে আজকে আমাদের আলোচনার বিষয় হল মারুতির নতুন সাত আসনের SUV গাড়িটি। এখন‌ কথা হল, এই গাড়িটি আপনি কেন কিনবেন? কি কি ফিচার দেওয়া হয়েছে গাড়িটিতে? আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক। 

Maruti Ertiga 2025 গাড়িটির বিশেষত্ব কী কী? 

মারুতি আরটিকা মডেলের একটি সাত আসনের গাড়ি লঞ্চ করেছে। যে গাড়িটি বিশেষ ভাবে একান্নবর্তী বা বড় পরিবারের জন্য তৈরি। মারুতির এই গাড়িটি তার স্টাইল, আরাম এবং শক্তিশালী পারফরম্যান্সের দিক থেকে সেরা। এই গাড়িটিকে এক প্রকার দুর্দান্ত সমন্বয় বলা চলে। গাড়িটি আপনার বড় পরিবারের জন্য অনবদ্য। মারুতির এই গাড়িটি পাওয়া যাচ্ছে পেট্রোল এবং সিএনজি উভয় ভেরিয়েন্টেই। তবে এই গাড়িটির বৈশিষ্ট্য, ইঞ্জিন, মাইলেজ, দাম সম্পর্কে বিস্তারিত তথ্য রইল আজকের প্রতিবেদনে। 

আরও পড়ুন, মাত্র 75400 টাকায় কিনুন Honda Activa 6G Scooty. কি কি ফিচার্স থাকছে?

Maruti Ertiga 2025 এর ফিচার্স

আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে ভারতবর্ষের মানুষের চাহিদার কথা চিন্তা করে আর ভারতীয় পরিবারের আরামের কথা চিন্তা করে Maruti Ertiga 2025 গাড়িটিতে একাধিক বৈশিষ্ট্য অ্যাড করা হয়েছে। আসুন সেইগুলি একবার দেখে নেওয়া যাক। 

  • মারুতির এই গাড়িটিতে রয়েছে ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। 
  • রাখা হয়েছে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে। 
  • অত্যাধিক গরমে কুল থাকার জন্য স্বয়ংক্রিয় এসিও রয়েছে। 
  • গাড়িটিতে রয়েছে ক্রুজ নিয়ন্ত্রণ ও প্যাডেল শিফটার
  • সুবিধার জন্য রাখা হয়েছে রিয়ার পার্কিং সেন্সর এবং ইলেকট্রনিক স্থিতিশীলতা প্রোগ্রাম (ESP).

আরও পড়ুন: বাড়ি থেকেই হবে সব সমস্যার সমাধান। বাড়তি সুবিধা পেতে এই 5 টি অ্যাপগুলো ফোনের মধ্যে রাখুন।

Maruti Ertiga 2025 Safety features

  • এই গাড়িটিতে রয়েছে ৪টি এয়ারব্যাগ এবং ইএসপি
  • ড্রাইভিং এর স্বার্থে রিয়ার পার্কিং সেন্সর রয়েছে।

Maruti Ertiga 2025 গাড়িটির ইঞ্জিন 

মারুতি এসইউভি-এর এই গাড়িটি এরটিগা ১.৫-লিটার পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত। এটি ১০৩ পিএস শক্তি এবং ১৩৭ এনএম টর্ক উৎপন্ন করে।এই গাড়িটির ইঞ্জিনটি আসে ৫-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সাথে। এটির যেটা সিএনজি ভেরিয়েন্ট, সেই ইঞ্জিনটি মূলত ৮৮ পিএস শক্তিসম্পন্ন এবং এটি উৎপন্ন করে ১২১.৫ এনএম টর্ক। এটি ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে যুক্ত থাকে। এছাড়া গাড়িটির লুক অসাধারন। বেশ স্টাইলিশ ও আকর্ষণীয়।

Maruti Ertiga 2025 on road price

Maruti Ertiga 2025 এর এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ₹8.84 মিলিয়ন থেকে ₹13.13 মিলিয়ন পর্যন্ত। তবে আপনি চাইলে ইএমআই তেও কিনতে পারেন। তার জন্য 10% করে ডাউন পেমেন্ট দিতে হবে। এছাড়া আপনি ব্যাংক থেকে লোন নিতে পারেন। 9.7% হারে লোন পাচ্ছেন। সেক্ষেত্রে প্রতি মাসে ₹19,531 EMI দিতে হবে।

উপসংহার

আপনি যদি আপনার পরিবারের জন্য একটি আরামদায়ক এবং পছন্দ মত গাড়ি কিনতে চান তাহলে মারুতি এসইউভি হতে পারে আপনার জন্য সেরা চয়েস। আরো বিস্তারিত জানতে আপনার নিকটবর্তী মারুতির স্টোরে ভিজিট করুন।

Scroll to Top